বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ি নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি মারা গেছেন। বিজিবির দাবি নিহত দু’জন মাদক ব্যবসায়ী।

মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়ায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের বসুন্দিয়া জব্বার আলীর ছেলে জাবেদ মিয়া ( ৩৪) ও চাঁদপুরের চরমুকন্দি গ্রামের রেজোয়ান সওদাগর ছেলে আসমাউল সওদাগর (৩৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, মঙ্গলবার গভীর রাতে টেকনাফের জাদিমুড়ার সংলগ্ন শিকল পাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে, এমন গোপন সংবাদে বিজিবির একটি দল জাদিমুড়া এলাকায় অবস্থান করে। এসময় নাফনদী কিনারায় থেকে পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্ট গুলি চালায়। পরে তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে জাবেদ ও আসমাউলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাস বলেন, বিজিবি গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। দু’জনের শরীরের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, ১টি দেশীয় এলজি অস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় বিজিবি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765