বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টুর্নামেন্ট সেরা কেন উইলিয়ামসন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

রোহিত শর্মা আসরের সর্বোচ্চ ৬৪৮ রান করেছেন। পাঁচটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং কান্ড থেকে জাতীয় দলে ফিরে বিশ্বকাপ রাঙিয়েছেন। করেছেন রোহিতের চেয়ে মাত্র এক রান কম। সাকিব আল হাসান রেকর্ড ৬০৬ রান ও ১১ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এতো ভালো পারফর্ম কোন অলরাউন্ডার করতে পারেননি। কিন্তু টুর্নামেন্ট শেষে সেরা হলেন কেন উইলিয়ামসন।

ব্যাট হাতে অধিনায়ক হেসেবে রেকর্ড ৫৭৮ রান করেছেন তিনি। রোহিত-সাকিবদের চেয়ে ঢের কম বটে। ম্যাচও খেলেছেন বেশি। কিন্তু তার ওই রানে ভর করেই ফাইনালে উঠেছে কিউইরা। রানের বন্যা বইয়ে দিয়েও রোহিত-ওয়ার্নাররা যা পারেননি। দলকে টেনেছেন একা। আর তাই টুর্নামেন্ট সেরা উইলিয়ামসন। তার জন্য আফসোস হলো দু’বার ফাইনাল খেলেও শিরোপা ছুঁয়ে দেখা হলো না।

টুর্নামেন্ট সেরার পুরস্কার নিতে এসে কেন উইলিয়ামসন তার পুরস্কার নিয়ে শুরুতে কিছুই বলতে পারেননি, ‘কিছু অতিরিক্ত রান দেওয়া আমাদের জন্য কাল হয়েছে। ম্যাচে অনেক কিছুই আমাদের বিপক্ষে গেছে। ইংল্যান্ডকে অভিনন্দন। তারা পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। তাদের এটা প্রাপ্য ছিল। তবে নিউজিল্যান্ড অনেক মানুষের মন জয় করেছে।’ শচীন টেন্ডুলকারের হাত থেকে টুর্নামেন্ট সেরার পুরস্কার নেন কেন উইলিয়ামসন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765