মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




টানা ৩ বছর ধরে যুবককে তাড়া করছে একটি কাক!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

ভারতের মধ্যপ্রদেশের ঘটনা। ওই রাজ্যের শিবপুরি এলাকার সুমেলা গ্রামে থাকেন পেশায় দিনমজুর শিবা কেয়াত। গত তিন বছর ধরে বড়ই অশান্তিতে আছেন তিনি। যদিও তার অশান্তির কারণ আর্থিক সমস্যা বা পারিবারিক কলহ নয়। গত তিন বছরে তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছে একটি কাক। তিন বছর ধরে রাস্তাঘাটে বের হলেই তাকে তাড়া করে সেই কাকটি। সুযোগ পেলেই ঠুকরে দিয়ে চলে যায়। কিন্তু কেন জানেন?

বছর তিনেক আগে একটি কাকের ছানাকে লোহার জালে আটকে থাকতে দেখে উদ্ধার করেছিলেন শিবা। খাঁচা থেকে বের করে আনার পর তাকে বাঁচানোরও চেষ্টা করেন তিনি। কিন্তু সে সময় তার হাতেই মৃত্যু হয়েছিল কাকের সেই ছানাটির। আর এর পর থেকেই রাস্তায় দেখলেই শিবাকে তাড়া করে বেড়ায় ওই কাকের ছানার মা।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে শিবা বলেছেন, “আমি সেদিন সাহায্য করতে গিয়েছিলাম। কিন্তু উদ্ধারের পর আমার হাতেই মারা যায় ছানাটি। তার পর থেকেই আমাকে ঠোকরানোর চেষ্টা করে ওই কাকটি। কিন্তু সেদিন আমার কোনও দোষ ছিল না।”

তিন বছর ধরে কাকের তাড়ায় শিবার জীবন যে দুর্বিষহ হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই তিন বছরে শিবার দেহের একাধিক জায়গায় ক্ষত করেছে কাকটি। আর কাকের এই স্মৃতিশক্তি অবাক করেছে নেটিজেনদেরও।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765