সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন




টাঙ্গাইলে মাদক মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

টাঙ্গাইলের সখীপুরে মাদক মামলায় রিপন তালুকদার নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের উপজেলা রোডের জেলখানা মোড় এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন তালুকদার উপজেলার মুচারিয়া পাথারপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে এবং গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

সখীপুর উপজেলা যুবলীগের সভাপিত এমএ সবুর ও সাধারণ সম্পাদক আলমাস আজাদ জানান, মাদক মামলায় গ্রেফতারকৃত গজারিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিপন তালুকদারের মাদকের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে সখীপুর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান জানান, রিপন তালুকদারের নামে মাদক মামলাসহ দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সে একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে আজ শনিবার টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765