শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টাঙ্গাইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত বাদলকে (৩০) আসামি করে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত বাদল উপজেলার দামপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। প্রতিবন্ধী ওই কিশোরী স্থানীয় প্রতিবন্ধী স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় এবং পুলিশ জানায়, গত সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার আউশনারা ইউনিয়নের বেলচুঙ্গি গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে লোভ দেখিয়ে নদীর ধারের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বাদল। এ সময় লোকজন বিষয়টি দেখতে পেলে বাদল পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বররা ওই ধর্ষণ ঘটনায় মীমাংসা করে দেয়ার উদ্যোগ নেন। এ নিয়ে নানাভাবে সময় ক্ষেপণের এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে থানায় গিয়ে ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। এছাড়া ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765