শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম, পুলিশ মোতায়েন

টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে আওয়ামী লীগ নেতাসহ পাঁচ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ লোকজন। হামলার পর দেশীয় অস্ত্র নিয়ে মহরা দিলে জনমনে আতঙ্ক দেখা দেয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু (৪৮), আওয়ামী লীগ নেতা রতন ভুঁইয়া (৪৮), সুমন খান (৩০), মাহমুদুল হক (৩২) ও সোলায়মান হোসেন বিপ্লব (৪২)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তেবাড়িয়ার গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু এবং একই গ্রামের সলিমাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম মন্টুর সঙ্গে আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগ নেতা শাহীদুল ইসলাম অপু কর্মীদের নিয়ে তেবাড়িয়া স্কুল মাঠে স্থানীয় যুবলীগের সম্মেলনে যাচ্ছিলেন। অপু স্কুল গেটের সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মন্টু গ্রুপের লোকজন তাদের উপর হামলা করে। এসময় তারা অপুসহ পাঁচ জনকে এলোপাথারি কুপিয়ে জখম করে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এছাড়া হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765