বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টাইগারদের দুর্দান্ত জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এক ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাতে বঙ্গভবন প্রেস উইং এবং প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পৃথকভাবে এ কথা জানানো হয়।
টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল বাংলাদেশ। এদিন রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় মাহমুদুল্লাহ বাহিনী। দলের প্রাণভোমরা সাকিব আল হাসান আর তামিম ইকবাল ছাড়া ভারতকে হারিয়ে দেয় টাইগাররা।

ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেশে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারতে। ১৪৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৭ উইকেটের এই জয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

ম্যাচে ৪৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এই রান করতে তিনি ৮ টি চার ও এক ছক্কা হাঁকান। জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765