শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ

স্পোটর্স ডেস্ক :
  • প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

বাঁচা-মরার লড়াইয়ে আজকে ভারতের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের আশা টিকে থাকবে বাংলাদেশের। এক কথায় বিশ্বকাপে অলিখিত কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ। এজবাস্টনে তেমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। ম্যাচটি দেখাচ্ছে স্টার স্পোর্টস, বিটিভি ও গাজী টিভি।
আগেই জানা গিয়েছিল পায়ে সমস্যা থাকার কারণে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে সংশয়ের কথা। ফিটনেস টেস্ট পাস করতে পারেননি বলে দলে নেই তিনি। তার বদলে এসেছেন সাব্বির রহমান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ, ফিরেছেন রুবেল হোসেন। ভারতীয় দলেও দুই পরিবর্তন। কুলদীপ যাবদের বদলে চোট কাটিয়ে এসেছেন ভুবনেশ্বর কুমার। আবার কেদার যাদবের বদলে এসেছেন দিনেশ কার্তিক।
এই লড়াইয়ে জিতলে শেষ চারের আশা টিকে থাকবে বাংলাদেশের, হারলেই নিশ্চিত বিদায়। তখন পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় রূপ নেবে। ভারত ম্যাচের আগে ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
ভারতীয় একাদশ
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765