শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯
হাসপাতালে স্বজনদের আহাজারি

জয়পুরহাটের কালাইয়ে ঘরের ভেতরে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ে মারা গেছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোলামগাড়ীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ফরিদুল ইসলাম সোনারের স্ত্রী স্বপনা বেগম (২৭) ও তাদের কন্যা শিমু আক্তার (৫)।

স্বপনার স্বামী ও শিমুর বাবা ফরিদুল ইসলাম সোনার আহাজারি করতে করতে বলেন, আমার সংসার একেবারে খালি হয়ে গেল। আমার আর কেউই রইল না সংসারে। এখন আমার কে খোঁজ নেবে, আর কে আমাকে বাবা বলে ডাকবে।

নিহত স্বপনার বড় বোন জোসনা বেগম স্বাস্থ্য কমপ্লেক্সে আহাজারি করতে করতে বলেন, আমার আদরের ছোট বোন কেন মেয়েকে নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন। ওরাতো মারা যায়নি। ওদেরকে বাড়ি নিয়ে যেতে এসেছি আমরা। ওদেরকে দেন, আমরা সবাই মিলে বাড়ি যাব।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765