বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




জুয়ায় হেরে স্ত্রীকে ধর্ষণের জন্য বন্ধুর হাতে তুলে দিল স্বামী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

জুয়া আর মদ্যপান, এ দুইটাই নেশা মানুষের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে। আর এই দুইটা নেশা একসঙ্গে চললে ঘটতে পারে আরও বড় অঘটন। সেটাই প্রমাণিত হলো ভারতের উত্তরপ্রদেশে।

ইন্ডিয়া টুডে জানায়, মাতাল অবস্থায় বউকে নিয়ে বাজি ধরে দুই বন্ধুর কাছে হারে এক ব্যক্তি। হেরে গিয়ে তাদের কাছে বউকে তুলে দেয় সে। এমন পরিস্থিতিতে ওই নারীকে গণধর্ষণের শিকার হতে হয়।

উত্তরপ্রদেশের জাওনপুর জেলার জাফারাবাদ থানায় এ ঘটনা ঘটে। ধর্ষিত হয়ে ওই নারী স্থানীয় আদালতে অভিযোগ করলে বের হয়ে আসে এ ঘটনা।

অভিযোগ সূত্রে জানা যায়, মদ খেয়ে মাতাল অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি ধরে ওই নারীর স্বামী। এক পর্যায়ে সব টাকা হেরে গিয়ে স্ত্রীকেই বাজি ধরে বসে ওই ব্যক্তি। তাতেও হেরে গিয়ে বন্ধুদের কাছে তুলে দিতে হয় স্ত্রীকে।

দুই বন্ধুকে বাড়িতে ডেকে এনে মদ্যপান আর জুয়া খেলার আসরে এমনটা ঘটে। এদিকে বাজিতে জিতে দুই বন্ধুও ধর্ষণ করে বসে বন্ধুপত্নীকে।

এক পর্যায়ে ওই নারী পালিয়ে পার্শ্ববর্তী তার এক মামার বাড়িতে আশ্রয় নেয়। একপর্যায়ে তার কাছে গিয়ে ক্ষমা চায় স্বামী।

এরপর স্বামীর সঙ্গে ঘরে ফিরে আসার সময় আবারও গণধর্ষণের শিকার হন তিনি। আবার দুই বন্ধুর কাছে স্ত্রীকে তুলে দেয় মাতাল স্বামী।

এদিকে থানায় অভিযোগ নিয়ে গেলে ভুক্তভোগী নারীকে ফিরিয়ে দেয় পুলিশ । শেষমেশ তিনি স্থানীয় আদালতে অভিযোগ করেন। গুরুতর মামলা হিসেবে এ ঘটনার তদন্তের জন্য পুলিশকে আদেশ দেয় আদালত।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765