সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জামালপুরে যমুনার পানি বিপদসীমার ওপরে, ১৫ গ্রাম পানিবন্দী

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০১৯

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরে বন্যা দেখা দিয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৬৯ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ইসলামপুর উপজেলার তিনটি ইউনিয়নের ১৫টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আজ শনিবার বিকেল পর্যন্ত যমুনা নদীর পানি বেড়ে বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চিনাডুলি, শিংভাঙ্গা, বাবনা, পূর্ববাবনা, দেওয়ানপাড়া, কড়ইতলা, ডেবরাইপ্যাচ, নন্দনেরপাড়, বেলগাছা ইউনিয়নের মুন্নিয়ারচর, চরবড়ুল, শিলদহ, সিন্দুরতলী ও কুলকান্দি ইউনিয়নের বেড়কুশা, জিগাতলা ও চরকুলকান্দি গ্রামের ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ইতিমধ্যে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। ২০১৭ সালের বন্যায় বিভিন্ন সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ মেরামত না করায় সেসব ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। এছাড়াও ব্রহ্মপুত্র, জিনজিরামসহ শাখা নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোও বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765