বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




জাবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

সাভার প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে চলমান আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন জানিয়েছেন, উপাচার্যের অপসারণই বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করতে পারে। বুধবার দিনব্যাপী অবরোধ ও ধর্মঘট কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় অধ্যাপক রায়হান রাইন বলেন, আন্দোলনের দুইজন সংগঠককে লাঞ্ছিত করেছেন একজন শিক্ষক। আমরা এ ঘটনার বিচার কার কাছে চাইবো? বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, প্রক্টর সেই উপাচার্যের তাবেদারি করে, যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান অভিযোগের তদন্ত করতে গিয়ে উল্টো ভুক্তভোগীকে হয়রানি করে। পুরো বিশ্ববিদ্যালয় বিশৃঙ্খল হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ হলো উপাচার্যের অপসারণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ হলেই বিশ্ববিদ্যালয় স্থিতিশীল হবে।
এ সময় চলমান ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবারের সান্ধ্যকালীন কোর্সও ধর্মঘটের আওতায় থাকবে।

উল্লেখ্য, গত ২৪ অক্টোবর থেকে উপাচার্যের অপসারণ দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে আসছেন আন্দোলনকারীরা। গত ২৮ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি ছাড়াও ধর্মঘটের ডাক দেন তারা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765