বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জাপান প্রবাসী নূর মোহাম্মদ সরকারের ইন্তেকাল

টোকিও(জাপান)প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০১৯
নূর মোহাম্মদ সরকার

জাপান প্রবাসী নূর মোহাম্মদ সরকার(৪৪)ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) । বুধবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে টোকিওস্থ তোরানোমং হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।নূর মোহাম্মদ সরকার জাপানের সাইতামা প্রিফেকচার, কশিগায়া শহরস্থ গামোতে বসবাস করতেন। তিনি কশিগায়া শহরে অবস্থিত গামো অঞ্চলে রাবেয়া হালাল ফুড এর প্রেসিডেন্ট আবদুর রহমানের ভগ্নীপতি ৷
নূর মোহাম্মদ সরকারের বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা সদরে।তিনি প্রায় ৩বছর যাবত বোনমেরো ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন । উচ্চমানের চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারীতে টোকিওস্থ তোরানোমং হাসপাতালে ভর্তি হয়ে চিরিৎসাধীন ছিলেন । গত ফেব্রুয়ারী থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত চিকিৎসার ফলাফল অনেকটা তার অনুকুলে ছিল । জুন মাসের শেষের দিকে আকস্মিকভাবে তার শারিরিক অবস্থার অবনতি হয়। ১লা জুলাই সন্ধ্যা থেকে তিনি অজ্ঞান ছিলেন।
মরহুমের নামাজে জানাজা ৫ই জুলাই শুক্রবার ২টি মসজিদে অনুষ্ঠিত হইবে । প্রথম জানাজা সকালে ওৎসকা মসজিদে এবং দ্বিতীয় জানাজা জুমার পর গামো বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হইবে ৷ তার জানাজায় সকলকে উপস্থিতি থাকার জন্য স্বজনদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।
নূর মোহাম্মদ সরকারের অকাল মৃত্যুতে জাপান প্রবাসীরা গভীর ভাবে শোকাহত ৷ জাপান প্রবাসীদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জাপান প্রবাসি বিশিষ্ট সাংবাদিক হক মোঃ ইমদাদুল।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765