সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলের মানুষের দুর্ভোগ বাড়ছে

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

বাগেরহাটসহ উপকূলীয় জেলাগুলোতে জলবায়ু পরিবর্তনের কারনে মানুষের দুর্ভোগ ক্রমশই বাড়ছে। নদী ভাঙনের কবলে পড়ে উপকূলীয় এলাকার শত-শত পরিবার উদ্বাস্তু হয়ে পড়ছে। এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামীতে আরও ভয়াবহ পরিণতি হতে পারে। মঙ্গলবার দিনব্যাপী বাগেরহাট শহরের খারদ্বার এলাকায় উদয়ন বাংলাদেশের কার্যালয়ে ‘জলবায়ু উদ্বাস্তুদের জন্য চাই অধিকার ভিত্তিক সুরক্ষা, প্রয়োজন স্থানীয় নীতিমালা প্রণয়ন- বিষয়ক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এমদাদুল হক, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আল ফারুক, সমবায় কর্মকর্তা মো. আমানুল্লাহ, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, কোস্টট্রাস্টের সিজিআরএফ প্রল্পের অ্যাডভোকেসি অফিসার মো. সালেহীন সরফরাজ, জলবায়ু পরিবর্তনে বাগেরহাটের শরণখোলা ও মোংলা উপজেলার বাস্তুহারাদের প্রতিনিধি আবুল হোসেন, বেগম, জাকারিয়া, জরিনা বেগম প্রমুখ।
সেমিনারে বক্তারা স্থানীয় সমস্যা চিহ্নিত করে জলবায়ু উদ্বাস্তুদের জন্য অধিকারভিত্তিক সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়নের দাবি জানান।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765