শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জরিমানা করা সরকারের মূল উদ্দেশ্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০১৯

নতুন সড়ক পরিবহন আইন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জরিমানা করা সরকারের মূল উদ্দেশ্য নয়। সড়কে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চললে জরিমানা করার কোনো প্রয়োজন হয় না।

আজ শনিবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যারা গাড়ি চালান, যারা সড়ক ব্যবহার করেন সবাই সড়ক আইনটি মেনে চলবেন। এখানে প্রশ্ন আসছে ফাইনের কথা। ফাইন আদায় করা মুখ্য বিষয় নয়। ফাইন যাতে না করা হয় সেই প্রচেষ্টাটা আপনারা করেন।

মন্ত্রী বলেন, আমাদের আহ্বান হলো সবাই যেন সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য সড়ক আইনটি মেনে চলে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিবহন খাতে জড়িত সবার মতামতের ভিত্তিতে সড়ক পরিবহন আইনে সংশোধন করা হয়েছে।

তবে নতুন আইনের মাধ্যেম কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765