শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জম্মুর ৫ জেলায় কারফিউ প্রত্যাহার

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১১ আগস্ট, ২০১৯

জম্মু ও কাশ্মীরের জম্মু অঞ্চলের ১০টি জেলার মধ্যে পাঁচটি জেলায় কারফিউ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া ডোডা ও কিস্তওয়ারে নিয়ন্ত্রণ কিছুটা শিথিত করা হয়েছে।

শনিবার জম্মু, কাঠুয়া, সাম্বা, উধমপুর এবং রেইসি জেলা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

গত ৫ আগস্ট নরেন্দ্র মোদী সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার আগে থেকে ওই অঞ্চলজুড়ে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়।

পাঁচ জেলায় স্কুল-কলেজ ফের চালু হয়েছে। তবে সরকারি দফতরগুলিতে উপস্থিতির হার তুলনায় কম।

প্রশাসনের এক কর্তা বলেন, যে পাঁচটি জেলায় কারফিউ তুলে নেওয়া হয়েছে সখানে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। ভয়ের কোনো কারণ নেই।

এই জেলাগুলিতে রোববার সকাল থেকেই স্কুল কলেজের পাশাপাশি খুলেছে বাজার। যানবাহন চলছে স্বাভাবিক গতিতে।

তবে, জম্মুর এই পাঁচ জেলার মতো পরিস্থিতি উপত্যকার সর্বত্র এক নয়। সরকারি এক কর্মকর্তা জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনও পুঞ্চ, রামবান, রাজৌরিতে কারফিউ জারি রয়েছে। তবে, সেখানে জুম্মার নামাজে কোনো অসুবিধা হয়নি। সেখানে সেনা মোতায়েন রয়েছে।

জম্মু-কাশ্মীরের জেলা উন্নয়ন কমিশনার আংরেজ সিং রানা বলেন, ‘গত সোমবার থেকে এখানে ১৪৪ ধারা জারি রয়েছে। তবে, রাজ্যের বিভিন্ন জায়গায় শুক্রবার থেকে পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রণ শিথিল করা হচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদের পরই জম্মুর ১০ জেলায় কারফিউ জারি করা হয়। বাসিন্দাদের রাস্তায় ঘোরাফেরার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765