শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জমে উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের নির্বাচন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

জমে উঠেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘের নির্বাচন।নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারীদের এ সংগঠনের নেতৃত্ব ও কর্তৃত্ব কোথায় ও কার হাতে যাচ্ছে তা নিয়ে বন্দর এলাকায় আলোচনার অন্ত নেই। মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মচারী সংঘ (সিবিএ) দ্বি-বার্ষিক নির্বাচনে ১৩টি পদের জন্য ৩৫ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করছেন।

এদিকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশ্নে এ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক প্রতিমন্ত্রী ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।
সভাপতি পদে মোঃনাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক পদে কাজী খুরশীদ আলম পল্টু প্যানেল ভোটের মাঠে প্রচার প্রচারণায় এগিয়ে।
সূত্র জানায়, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের তত্বাবধায়নে আগামী ১৩ জুলাই অনুষ্ঠিত হবে এ সিবিএ নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে ৪জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী রয়েছেন। তবে এ নির্বাচন দুটি প্যানেলে বিভক্ত ও প্রচারণা চললেও স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতাও চোখে পড়ার মতো। সমুদ্র বন্দর হওয়ায় চাকরি ও ব্যবসা বাণিজ্যের সুবাদে এখানে খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর ও ঢাকা সহ বিভিন্ন বিভাগ ও জেলার বসবাস।

তাই মোংলা বন্দর শ্রমিক কর্মচারীদের এ নির্বাচনী প্রচারণা এখন ছড়িয়ে পড়েছে দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা পর্যায়। তাই জেলা ও বিভাগীয় আঞ্চলিকতার রাজনীতিতে জড়িয়ে পড়েছেন বন্দরের শ্রমিক-কর্মচারীরা। এ কারণে প্রার্থীর সততা ও যোগ্যতা বিশ্লেষণের প্রশ্ন থাকলেও পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন না ভোটাররা। তবে শ্রমিক কর্মচারীদের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি জোট মনোভাবের প্রার্থী ও সমর্থক থাকলেও আঞ্চলিকতার রাজনীতির দাপটের কাছে তাও গুরুত্বহীন হয়ে পড়েছে।
এ কারণে ব্যক্তি ইমেজের চাইতে আঞ্চলিকতাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। অপরদিকে রাজনৈতিক সমীকরণে থেমে নেই আওয়ামী লীগ ও বিএনপি জোটের স্থানীয় ও হাইকমান্ডের নেতারা। সভাপতি পদে মো. নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদক পদে কাজী খুরশীদ আলম পল্টু প্যানেল ভোটের মাঠে। অপর দিকে তাদের বিপরীতে রয়েছে সভাপতি পদে মো. সাইজদ্দিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মো. ফিরোজ প্যানেল।
এ দুটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি বিভিন্ন পদের বিপরীতে ২৬ জন রয়েছেন। এছাড়া সভাপতি প্রার্থী মো. ফিরোজ মিয়া এবং নাসির উদ্দিন চৌধুরীসহ ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় রয়েছে অন্য পদে ৯জন প্রার্থী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765