শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




জনগণের শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

আবারো নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার অধিকার আদায় না হওয়া পর্যন্ত পরাজয় স্বীকার করা হবে না। জনগণের শক্তির কাছে সব অপশক্তি পরাজিত হবে। সকলকে ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।

তিনি সোমবার দুপুরে মির্জা রুহুল আমীন মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা কৃষক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সারা দেশের মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, কার কাছে যাবেন-যেখানে সরকার ভক্ষক।

মির্জা ফখরুল বলেন, এ সরকার নতজানু সরকার-আর নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে কোন দিন জাতিকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারবে না।

জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন-কেন্দ্রীয় কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

এর আগে মির্জা ফখরুল জেলা কৃষকদলের ত্রি-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করে। সম্মেলন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে র‌্যালি নিয়ে আসে সম্মেলন স্থলে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765