শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ছেলেধরা সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ নারীকে পিটুনি

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ছেলেধরা সন্দেহে ‘মানসিক ভারসাম্যহীন’ ভবঘুরে এক নারীকে পিটিয়ে গুরুতর আহত করছে স্থানীয়রা।

মাহফুজা বেগম (৫০) নামে ওই নারী জানান, তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালাখোলা গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। রাজধানীর উত্তর বাসবো এলাকায় বসবাস করেন তিনি।

তবে কলমাকান্দা থানা পুলিশ তার দেওয়া তথ্য অনুযায়ী তার পরিচয় সনাক্ত করতে পারেনি।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশেক উল্লাহ খান জানান, ছেলেধরা সন্দেহে ওই নারীকে পিটিয়ে আহত করে স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে উপজেলার খারনৈ ইউনিয়নের বাউশাম বাজারে ওই নারীকে দেখে ছেলেধরা ভেবে চিৎকার শুরু করে কয়েকজন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ওই নারীকে মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন, আমরা ওই নারীকে চিকিৎসা শেষে শনিবার থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে কোনো অপকর্মের সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। মানুষ আতঙ্কেই ছেলেধরা ভেবে তাকে মেরেছে। শনিবার বিকালে নেত্রকোনার জেলা আদালতের নির্দেশে গাজীপুরের টঙ্গীর পূবাইল এলাকার ভবঘুরে কেন্দ্রে পাঠানো হয়েছে ওই নারীকে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765