বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ছেলেধরা সন্দেহে ভারতে তিন কংগ্রেস নেতাকে গণপিটুনি

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯

গ্রামবাসীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে, রাতে একদল ছেলেধরা গ্রামে আসছে। এই গুজবে গ্রামবাসীরা রাস্তা আটকাতে গাছ ফেলে রাখে। ঘটনাক্রমে রাতেই ওই এলাকায় গাড়ি করে আসেন তিন কংগ্রেস নেতা। তারা এসে দেখেন রাস্তায় গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এতে তারা ভয় পেয়ে যান। আর সেই ভয়ই তাদের বিপত্তি ডেকে আনে। গণপিটুনির শিকার হয়ে ঠাই হয় হাসপাতালে।

বৃহস্পতিবার ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার নবলসিন গ্রামে ঘটনাটি ঘটে। গণপিটুনিতে আহত তিন কংগ্রেস নেতা হলেন- ধর্মেন্দ্র শুক্লা, ধার্মু সিংহ লাঞ্জিওয়ার এবং ললিত বরাস্কর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই তিন কংগ্রেস নেতা যখন গ্রামে প্রবেশ করেন তখন তারা দেখতে পান, গাছ কেটে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা মনে করেন, কোনও ডাকাত দলের কাজ এটা। ফলে তারা পেছনে ফিরে যেতে চান। তখনই তাদের তাড়া করে গ্রামবাসী। দ্রুত ওই নেতাদের গাড়ি ঘিরে ফেলে। এরপর গাড়ি ভেঙে নেতাদের বের করে গণপিটুনি দেওয়া হয়।

পুলিশ আধিকারিক রামস্নেহী মিশ্র বলেন, ‘ছেলেধরা সন্দেহে কংগ্রেস নেতাদের পিছু নেয় গ্রামবাসী। তারা গাড়ির উপর আক্রমণ করে। ওই তিন নেতাকে তারা মারধর করে। এ ঘটনায় বেতুল থানার পুলিশ একটি মামলা ফাইল করেছে। তদন্ত শুরু হয়েছে।’

বেশ কয়েকদিনে ধরে ভারতে ছেলেধরার গুজব ছড়াচ্ছে। কয়েক জেলায় ইতোমধ্যে মারধরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নিহতের খবরও পাওয়া গেছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765