শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষকে গণপিটুনি

নেত্রকোণা প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০১৯

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নিজের অফিস রুমে ডেকে নিয়ে দশ বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে মাদ্রাসার অধ্যক্ষকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (৫ জুলাই) সকালে কেন্দুয়া পৌর এলাকার বাদে আঠেরবাড়ী মা হাওয়া (আ.) কওমি মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মাওলানা আবুল খায়ের বেলালী নামে ওই অধ্যক্ষকে গণপিটুনি দিয়ে কেন্দুয়া থানা পুলিশের হাতে তুলে দেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান নতুনবার্তাকে বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, মাদ্রাসা চলাকালীন অধ্যক্ষ বেলালী দশ বছরের এক ছাত্রীকে ডেকে তার অফিস রুমে নিয়ে যান। কিছুক্ষণ পর পাশের ক্লাসে থাকা শিক্ষার্থীরা অধ্যক্ষের রুম থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এসময় অধ্যক্ষের অপকর্ম দেখে ফেলে শিক্ষার্থীরা। এ ঘটনাকে ঘিরে মাদ্রাসায় শুরু হয় তুলকালাম।

পরে স্থানীয়রা ঘটনাটি জানতে পেরে অধ্যক্ষকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা থানায় মামলার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765