শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ছাত্ররাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে‌। আজ দেশে কোনো ছাত্ররাজনীতি নেই বলেই ছাত্ররাজনীতি বন্ধের কথা হচ্ছে। আজ যদি ছাত্ররাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না। তাই ছাত্ররাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোট আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ভিসিরা আছেন আমাদের ছাত্ররা তাদের পদত্যাগ চায়। কিন্তু তারা দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবে না। তিনি আরো বলেন, আজকে এ দেশের ইতিহাসের দিকে দেখলে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী প্রজন্মের ছাত্ররাই দেশের সকল প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমি বলব, ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ উপস্থিত ছিলেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765