শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




চুল পড়া বন্ধ করবে যে তেল

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

কালো জিরার পুষ্টিগুণের কথা আমরা অনেকেই জানি। পুষ্টিবিদ ও খাদ্যবিজ্ঞানীদের মতে, শুধু রান্নায় স্বাদ বাড়াতেই নয়,শরীরকে নানা অসুখের সঙ্গে লড়তেও সাহায্য করে কালো জিরা।

সর্দি-কাশি রুখতে কালো জিরে দিয়ে ঘরোয়া চিকিৎসা নতুন কিছু নয়। তবে এর গুণের কথা আমরা অনেকেই জানি না।

আসুন জেনে নেই কালো জিরার পুষ্টিগুণ।

১. চুল পড়া বন্ধ করতে কালো জিরার তেল খুবই উপকারি। এক চামচ নারকেল তেলের সঙ্গে সম পরিমাণ কালো জিরের তেল মিশিয়ে গরম করে নিন। মাথায় ত্বকে এই তেল ঈষদুষ্ণ অবস্থায় মালিশ করুন। এক সপ্তাহ টানা এমন করলে চুল পড়া কমে যাবে।

২. গ্রিন টির সঙ্গে কালো জিরের গুঁড়ো মিশিয়ে খেতে পারেন। শরীরের অতিরিক্ত চর্বি ঝরাতে এই ঘরোয়া কৌশল কাজে লাগাতে পারেন।

৩. কালো জিরায় থাকা প্রচুর পরিমাণ ফসফরাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে।

৪. পেটের সমস্যায় কাজে আসে কালো জিরা। শুকনো কালো জিরার ভেজে গুঁড়ো করে নিন।এবার আধ কাপ ঠাণ্ডা করা দুধে এই কালো জিরে এক চিমটে মিশিয়ে খালিপেটে খান প্রতিদিন। দুধ ঠাণ্ডা হওয়ায় বদহজমও হবে না।পেটের সমস্যা থেকে মুক্তি মিলবে।

৫. মাথা যন্ত্রণা মাইগ্রেনের সমস্যা থাকলে কালো জিরের তেল কপালে মালিশ করলে আরাম পাওয়া যায়।

৬. সর্দি-কাশি থেকে বুকে চাপ লাগলে কালো জিরার তেল গরম করে বুকে ও পিঠে মালিশ করলে আরাম পাবেন।

৭. উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগলে সপ্তাহে এক দিন কালো জিরের ভর্তা খেলে উপকার পাবেন।

৮. কালো জিরায় ফসফরাস ও লৌহের উপস্থিতি অধিক পরিমাণে থাকায় রক্তাল্পতার রোগীরাও এ থেকে উপকার পাবেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765