শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চিতলমারীর নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি :
  • প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০১৯
চিতলমারীর নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

বাগেরহাটের চিতলমারীর নবাগত ইউএনও মোঃ মারুফুল আলম এর সাথে চিতলমারী প্রেসক্লাবের সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪জুন) সকালে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলের তোড়া দিয়ে ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে সময় উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মেরাজুল খান, প্রচার ও দপ্তর সম্পাদক মীর মাসুদ হুসাইন, কোষাধ্যক্ষ এম, জাহিদ, নির্বাহী সদস্য বিভাষ দাস, মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, গোবিন্দ মজুমদার, সৌমিক মজুমদার, মোঃ বাদশা মুন্সী, মোঃ শাহীন মুন্সী, জিনিয়া আক্তার প্রমূখ।

মতবিনিময় কালে ইউএনও মোঃ মারুফুল আলম প্রেসক্লাবের সাংবাদিকদের বলেন, চিতলমারী উপজেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠা এবং সামগ্রিক উন্নয়নে তিনি বদ্ধপরিপকর থাকবেন। বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতির চিত্র সহ সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র তুলে ধরতে তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। এগুলো প্রতিরোধে বিশেষ জোর দেয়া হবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার দুই হাজার একুশ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করার প্রচেষ্টাকে অব্যাহত রাখা, জাতিসংঘ থেকে এসডিজি প্রকল্প, যেখানে ১৭টি গোল আছে, সেটার সাথে একাত্বতা ঘোষনা করে সরকারের বড় পরিকল্পনা দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আমাদের এই দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার ধারাকে অব্যাহত রাখাসহ সবার সাথে হৃদ্যতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেশে কেউ গৃহহীন থাকবেনা আর ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাবে, সেদিকে খেয়াল রাখা হবে।
উল্লেখ্য, নবাগত ইউএনও মোঃ মারুফুল আলমের জন্মস্থান কুষ্টিয়ার মীরপুর উপজেলায়। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে মাষ্টার্স শেষে ২৯ তম ব্যাচে প্রশাসনে বিসিএস ক্যাডারভুক্ত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765