বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চিতলমারীতে ঘুষ নেয়ার অভিযোগে এসআই ক্লোজড

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৬ জুন, ২০১৯
সহকারি পরিদর্শক স্বপন কুমার সরকার

বাগেরহাটের চিতলমারীতে ঘুষ নেয়ার অভিযোগে পুলিশের এক সহকারি পরিদর্শককে (এসআই) প্রত্যহার করা হয়েছে। রোববার (১৬ জুন) অনুষ্ঠিত এসআই নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশ পত্র দেয়ার সময় এক প্রার্থীর চাচার কাছ থেকে ৫০০ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে তাকে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
উপজেলার পাটরপাড়া গ্রামের ফজলুল হক বিশ্বাস জানান, তার আপন ভাইপো নাহিদুল ইসলামের এসআই পদে লিখিত পরীক্ষার প্রবেশ পত্র চিতলমারী থানায় আসে। তখন চিতলমারী থানার সহকারি পরিদর্শক স্বপন কুমার সরকার তাকে মুঠোফোনে জানান যে প্রবেশ থানায় এসে নিলে ৫০০ টাকা এবং বাড়িতে গিয়ে দিলে ওই দারোগাকে এক হাজার টাকা দিতে হবে। তিনি গত ৫ জুন ওই প্রবেশটা ৫০০ টাকা দিয়ে এসআই ¯^পনের কাছ থেকে গ্রহন করেন। গত ৯ জুন বিষয়টি জানাজানি হলে এসআই স্বপন সরকারকে পরের দিন ১০ জুন ক্লোজড করে বাগেরহাট জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (ওসি) অনুকুল সরকার জানান, এসআই প্রার্থী’র চাচা ফজলুল হক কাছ থেকে ৫০০ টাকা নেয়ার বিষয়টি জানাজানি হওয়ায় এসআই (নিরস্ত্র) স্বপন সরকারকে বাগেরহাট পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765