শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চালকদের স্বাস্থ্য পরীক্ষায় খুলনায় হেলথ কার্ড চালু

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

খুলনায় মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষায় ডিজিটাল হেলথ কার্ড চালু করা হয়েছে। রবিবার খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় চালকদের মাঝে এ কার্ড হস্তান্তর করা হয়। এ কার্যক্রমের আওতায় বিনামূল্যে তিন মাস অন্তর চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। নিরাপদ সড়ক বাস্তবায়নে খুলনায় প্রথমবারের মতো এ ধরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, সড়কে একটি দুর্ঘটনাই জীবনকে দুর্বিষহ করতে পারে। তাই মোটরগাড়ির চালকদের স্বাস্থ্য রক্ষায় এ ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিশ্রাম ছাড়া চালকদের দীর্ঘ সময় যানবাহন চালানো পরিহার করা প্রয়োজন।
জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক ও বিআরটিএ’র উপপরিচালক মো. মহসিন হোসেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765