বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ গোলে আর্জেন্টিনার রোমাঞ্চকর জয় বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




চার বছরের মেয়ে ধর্ষণের বিচার চেয়ে মা-বাবার সংবাদ সম্মেলন

মাদারিপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২১ আগস্ট, ২০১৯

মাদারীপুর শহরের শকুনী এলাকায় চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হলেও পুলিশ ধর্ষণ মামলা আসামিকে গ্রেফতার করতে পারেনি। উল্টো মামলার বাদীকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে। আজ বুধবার দুপুরে মাদারীপুর শহরের সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে শিশুটির মা-বাবা আসামির গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন ও মামলা সূত্রে জানা গেছে, শহরের শকুনী এলাকায় অভিযুক্ত শাহাদাত হোসেন পলাশ বেড়াতে আসে এক আত্মীয়ের বাড়িতে। বাসায় কেউ না থাকায় সেই বাসারই চার বছরের এক শিশুকে চিপস খাওয়ানোর প্রলোভন দিয়ে ছাদে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করে। আত্মীয়তার সুবাদে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে মাদারীপুর সদর থানায় এ ঘটনায় মামলা হলেও আসামি গ্রেফতার হয়নি। নির্যাতিতা শিশুটির মা বলেন, আমার মেয়েকে ১৫ জুলাই দুপুরে বাসার ছাদে নিয়ে ধর্ষণ করেছে। যে ধর্ষণ করেছে সে আমার মামাতো ভাই। সে এখন পর্যন্ত চারটি বিয়ে করেছে। এরপর আত্মীয়রা বিষয়টি মীমাংসা করে দেয়ার জন্য সময়ক্ষেপণ করে। আমি বিচার না পেয়ে থানায় মামলা করেছি। কিন্তু আসামি গ্রেফতার হয়নি। শিশুর পিতা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে কিন্তু পুলিশ আসামি ধরতে পারছে না। উল্টো মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই কবির হোসেন বলেন, দ্রুত সময়ের মধ্যেই আসামিকে গ্রেফতার করা হবে। আমরা গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765