বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চামড়া ব্যবসায় সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা: কাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০১৯

চামড়া ব্যবসায় ভয়াবহ ধ্বস নেমে আসার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল সব সময় সিন্ডিকেট করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ব্যহত করার চেষ্টা করে। চামড়া ব্যবসায় ধ্বস নামার পেছনে আসলে কারা জড়িত বিষয়টি আমি জানি না। যদি সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিলো না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এবারের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা মোটেই স্বস্তিদায়ক ছিলো না।

ওবায়দুল কাদের বলেন, বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ায় ঈদযাত্রায় মানুষের কষ্ট হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এর দায় আমাকে নিতেই হবে।

আগামীতে আর যাতে সড়কে যাত্রীদের এমন সমস্যায় পড়তে না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765