শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




চাচার জানাজায় না গিয়ে আপন ভাতিজিকে ধর্ষণের পর হত্যা

নাটোর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

নাটোরের সিংড়ায় রেশমি খাতুন নামে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে তার আপন চাচা। রবিবার বেলা ২ টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় চাচা শাহাদৎ হোসেনকে আ’টক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। কলেজছাত্রী রেশমি খাতুন স্থানীয় বামিহাল অনার্স কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মারা যায়। বাড়ির সবাই সেই জানাযায় যাওয়ায় রেশমি বাড়িতে একা থাকে। এ সুযোগে আপন চাচা শাহাদৎ তাকে ধ’র্ষণ শেষে শ্বাসরোধ করে হ’ত্যা করে। পরে এলাকাবাসী শাহাদৎ হোসেনকে আ’টক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে ম’রদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

মেয়ের মা সোনা ভানুর অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। শাহাদৎ হোসেন মাদকাসক্ত হওয়ায় নিজ বাড়ি ছেড়ে ভাইয়ের কাছে থাকে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, রেশমি খাতুনকে শ্বা’সরোধ করে হ’ত্যা করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তে ঘটনার রহস্য বেরিয়ে আসবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765