শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চাকরির নামে প্রতারণা, ব্যাংক কর্মকর্তা আটক

লালমণিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

চাকরি দেওয়ার প্রলোভনে এক নারীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়কে (৩৬) আটক করেছে পুলিশ।

আটক নগেন্দ্রনাথ রায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের রমনীকান্ত রায়ের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার।

মঙ্গলবার বিকালে আদিতমারী উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে পুলিশ। এর আগে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন রবিউল ইসলাম। অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন ইউএনও।

মামলার অভিযোগ পত্রে জানা গেছে, পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে নীলফামারী সদর উপজেলার দোলুয়া দোগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাহিন মিয়ার স্ত্রী জ্যোতি বেগমের কাছ থেকে দুই কিস্তিতি ৫লাখ ৭০ হাজার টাকা নেন পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার নগেন্দ্রনাথ রায়। কিন্তু এক বছর চলে গেলেও টাকা ফেরত না দিয়ে জ্যোতি বেগমের স্বামী রবিউলকে গালিগালাজ করে। পরে টাকা উদ্ধারসহ আইনগত ব্যবস্থা নিতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করলে অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদিতমারী থানা পুলিশকে নির্দেশ দেন ইউএনও। ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে নগেন্দ্রনাথ রায়কে আটক করে থানায় নেয় পুলিশ।

আদিতমারী থানা ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে নগেন্দ্রনাথ রায়কে আটক করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765