বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চাকরিচ্যুত হতে পারেন সাবেক ডিসি আহমেদ কবীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০১৯

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে ব্রিফ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘জামালপুরের সাবেক ডিসি আহমেদ কবীরের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরকার গঠিত কমিটি কাজ শুরু করেছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে চাকরি থেকে ডিসমিস করা হতে পারে। আবার পদাবনতিও হতে পারে। কোনও ধরনের ঢিলেমি হওয়ার সুযোগ নেই। অভিযোগ প্রমাণিত হলে গুরুদণ্ড হবে।’

তিনি বলেন, ‘আমরা কমিটি করে দিয়েছি। কমিটি দেখবে। কমিটি নিরপেক্ষভাবে দেখবে এবং টেকনিক্যালি এটার মধ্যে যদি কোনো ম্যানিপিউলেশন থাকে, সেটাও যাচাই করা হবে টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে। এ জন্য এক্সপার্ট রাখা হয়েছে। যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আইনানুগভাবে শাস্তি হবে।’

প্রসঙ্গত, নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে।

পাশাপাশি আহমেদ কবীরের ঘটনা তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765