মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




চাঁদের দেশে পাড়ি দিল চন্দ্রযান-২

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চাঁদের দেশে যাত্রা করলো চন্দ্রযান-২। সোমবার দুপুর ২টা ৪৩ মিনিটে ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।

এক সপ্তাহ আগেই যাত্রার কথা ছিল এই যানটির। তবে ঠিক ৫৬ মিনিট আগে যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা স্থগিত করা হয়। কিন্তু এবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যানটির।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, শক্তিশালী ৬৪০ টনের ‘বাহুবলী’ রকেট দ্রুত মহাকাশে পৌঁছাবে। জিএসএলভি মার্ক-৩ ইসরোর সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট। ৪৪ মিটার লম্বা এই রকেটটি একটি ১৫ তলার বাড়ির সমান উঁচু।

রোববার ৬টা ৪৩ মিনিট থেকে ২০ ঘণ্টার কাউন্ট ডাউন শুরু হয়। ভারতে এই চন্দ্রযান-২ এর এই মিশনে ১০০০ কোটি টাকা খরচ খরচে।

এই মিশন সফল হলে আমেরিকা, রাশিয়া ও চীনের পরে চাঁদে সফল অবতরণের ক্ষেত্রে ভারত চতুর্থ দেশ হবে। রকেটটি মহাকাশে পাড়ি দিল একটি অরবিটার, ‘বিক্রম’ নামের একটি ল্যান্ডার ও একটি মুন রোভার নাম ‘প্রজ্ঞান’-কে সঙ্গে নিয়ে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765