রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




চাঁদপুরে শিক্ষিকাকে গলাকেটে হত্যা

চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০১৯

চাঁদপুরে জয়ন্তী চক্রবর্তী (৪৫) নামে প্রাথমিক স্কুলের এক শিক্ষিকাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

রোববার বিকেলে শহরের ষোলঘর এলাকার পানি উন্নয়ন বোর্ড কোয়ার্টারে দুর্বৃত্তরা তাকে হত্যা করে।

চার তলা ভবনের দোতলায় থাকতেন জয়ন্তী চক্রবর্তী। পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অলক গোস্বামীর স্ত্রী তিনি।

চাঁদপুরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল বলেন, জয়ন্তী চক্রবর্তী ২০১৪ সাল থেকে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। আজ তিনি ছুটি নিয়েছিলেন।

তিনি বলেন, প্রতিদিনের ন্যায় আজও কয়েকজন শিক্ষার্থী তার বাসায় পড়তে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় বাসার মেঝেতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে ওই শিক্ষার্থীরা আতংকিত হয়ে তারা দৌড়ে স্কুলে এসে বিষয়টি আমাদের জানালে আমরা পুলিশে খবর দেই।

তিনি জানান, জয়ন্তী চক্রবর্তীর একমাত্র ছেলে নটরডেম কলেজে, বড় মেয়ে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে এবার এইচএসসি পাস করেছে। আজ সকাল ৯টায় তার স্বামী অলক মেয়ের ভর্তি সংক্রান্ত বিষয়ে ঢাকা গিয়েছেন বলে জেনেছি।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিন বলেন, বিকেল ৪টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765