বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




চলছে ভারত-পাকিস্তান তুমুল সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। সীমান্তে প্রায়ই গোলাগুলির খবর পাওয়া গিয়েছিল। আর এবারো পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের লিপা ভ্যালির বিপরীতে পান্ডু এলাকায় গোলাগুলির খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পান্ডু এলাকায় পাকিস্তানি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা বাহিনী। ওই পোস্টগুলি থেকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন ভারতীয় গ্রামকে টার্গেট করছিল পাকিস্তান। পোস্টগুলিতে সন্ত্রাসবাদীদের লঞ্চপ্যাড হিসেবেও ব্যবহার করা হচ্ছিল। এর আগে সোমবার সকাল থেকেই এই অপারেশন শুরু করে ভারতীয় জওয়ানরা।

আজাদ কাশ্মীরের বাসিন্দারা টুইটারে ওই এলাকার ছবি ও ভিডিও শেয়ার করছেন। ভিডিওতে দেখা যায়, গোলাগুলির ফলে সীমান্তের সব দোকান বন্ধ রাখা হয়েছে। বন্ধ হয়ে গেছে বাজার। এলাকা থেকে সড়ে গেছে বাসিন্দারা। গোলাগুলির ফলে বাসা বাড়ির ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটি বাড়ির টিনের চালা উড়ে গেছে।

এদিকে পাকিস্তানিরাও গোলাগুলি চালাচ্ছে। ওই প্রান্ত থেকে টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, পাহাড়ি এলাকা থেকে একটি গোলা উড়ে যাচ্ছে। মুহূর্তেই গোলাটি একটি চেকপোস্টে আঘাত হানে। পোস্টে বলা হয়, ভারতীয় সীমান্ত রক্ষীদের দু’টি চেকপোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765