শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি ফের গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সাড়ে তিন মাস কারাভোগ করে জামিনে মুক্তি পাওয়ার পর কারাফটকেই তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গাজী মো. সিরাজ উল্লাহকে আরও দু’টি মামলায় আজ মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হচ্ছে। ছাত্রদলের এই নেতা শতাধিক মামলার আসামি। এর মধ্যে ৩৭টি মামলায় জামিন পেয়েছেন তিনি। এসব মামলায় গত ৯ জুলাই তাকে নগরের চকবাজার থেকে গ্রেফতার করা হয়েছিল। সাড়ে তিন মাস কারাগারে থেকে সোমবার মুক্তি পেয়েছিলেন।

এদিকে, গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি। প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা সর্বশেষ করা হয় ২০১৩ সালের ২১ জুলাই। ১১ সদস্যের ওই কমিটিতে গাজী সিরাজ সভাপতি নির্বাচিত হন। তবে বর্তমানে তিনি মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765