শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০১৯

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. সিরাজ উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

নগরের চকবাজার থেকে গতকাল মঙ্গলবার (৯ জুলাই) রাত পৌনে ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গাজী সিরাজ নাশকতার মামলায় বাকলিয়া থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি। এর মধ্যে ৬টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়।

জেলা ও নগরের বিভিন্ন থানায় গাজী মো. সিরাজ উল্লাহর বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, গাজী সিরাজকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নগর বিএনপি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765