শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




চট্টগ্রামে স্কুলছাত্র হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারাগঞ্জে স্কুল শিক্ষার্থী ফারহান সাকিবকে খুনের মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদের আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কাজী সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম ও মীর হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ও মীর হোসেনকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দিয়েছেন আদালত। মামলার অন্য আসামি হোসনে মোবারক রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৫ সালের ৬ জুন মিরসরাইয়ের জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকায় পূর্ব শক্রতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্র ফারহান সাকিবকে হত্যা করা হয়। এর দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড ও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

নিহত ফারহান উপজেলার জোরারগঞ্জের উত্তর মোবারকঘোনা এলাকার মো. নাছির আহম্মদের ছেলে। সে জোরারগঞ্জ জেবি স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

ফারহান হত্যার ঘটনায় তার বড় ভাই শহিদুল ইসলাম রুবেল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেন।

রায় ঘোষণার পর আদালতে ফারহানের বড় ভাই রুবেল বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট। ভাই হত্যার বিচার পেয়েছি। দ্রুত এ রায় কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানাই।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765