শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঘুষ লেনদেনের সময় জেলা শিক্ষা অফিসারসহ আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

অফিসে ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানসহ এক কর্মচারীকে হাতে নাতে আটক করেছে দুদক। সোমবার সকালে দিনাজপুর দুদকের একটি দল ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অফিস সহকারী জুলফিকার আলীকেও আটক করা হয়।

দুদক সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুদকের একটি দল ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে অভিযান চালায়। এ সময় অফিস সহকারী জুলফিকার আলী জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানকে ৫০ হাজার টাকা দেওয়ার সময় হাতে নাতে ওই দুজনকেই আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমানের বাসভবনে তল্লাশী চালায় দুদক।

দিনাজপুর দুদকের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ জানায়, তথ্যের ভিত্তিতে তাদের নগদ অর্থসহ অফিস চলাকালীন সময়ে আটক করা হয়। শিক্ষক নিয়োগের সঙ্গে ঠাকুরগাঁওয়ে কিছু কর্মকর্তা জড়িত রয়েছেন বলে তিনি জানান। পরে তাদের দুদক আইনে মামলা দিয়ে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দুদকের একটি দল দুইজনকে আটক করে থানায় দিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765