বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ঘুমন্ত স্বামীকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করল স্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

রাজধানীর কাফরুলে ঘুমন্ত স্বামীকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে রিমা নামে এক নারীর বিরুদ্ধে।

নিহতের নাম বাবুল আক্তার (৩৫)। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে পুত্রবধূর হাতে মা সোনেকা বেগম (৬০) আহত হয়েছেন।

শনিবার সকালে ঘটনাটি ঘটে। বাবুল স্বাস্থ্য অধিদফতরে স্টানো টাইপিস্ট পদে চাকরি করতেন। তার এক সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি কাফরুল থানাকে জানানো হয়েছে।

নিহত বাবুলের বাবা রিফাজ উদ্দিন বলেন, সকাল আনুমানিক ৯টার সময় ঘুমন্ত অবস্থায় থাকা বাবুলকে তার স্ত্রী রিমা ক্রিকেট খেলার ব্যাট দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এ দেখে বাবুলের মা সোনেকা বেগম (৬০) এগিয়ে গেলে তাকেও আঘাত করে ৫ বছরের সন্তান তায়িফকে নিয়ে পালিয়ে যায় রিমা। তবে কী নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল সে বিষয় তিনি কিছুই জানাতে পারেননি।

পরে গুরুতর আহত বাবুল ও তার মাকে নিয়ে প্রথমে আগারগাঁও নিউরো সাইন্স ইন্সটিটিউটে ও পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বিকাল সাড়ে ৪টায় বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার মা চিকিৎসাধীন রয়েছেন।

নিহত বাবুল পাবনা জেলার সাঁথিয়া উপজেলার আফতাবনগর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে। বাবুল বর্তমানে মিরপুর ১৩ নম্বর সেকশনের বি ব্লকের ৯নং লাইনের ২২/২ নম্বর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765