শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গোপালগঞ্জে মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০১৯
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল-নতুনবার্তা

গোপালগঞ্জে মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শালনগর গ্রামের সাদ্দাম হোসেন (৩০) ও মনির মিয়া (৩২)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নড়াইলের লোহাগড়ায় যাচ্ছিলেন সাদ্দাম হোসেন ও মনির মিয়া। কাশিয়ানী উপজেলার চাপ্তা বটতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে দুই আরোহী মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উদ্ধার কাজ করার জন্য মহাসড়কের ওই স্থান দিয়ে যানবাহন চলাচল কিছু সময় বন্ধ ছিলো। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765