শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

গোপালগঞ্জে নিখোঁজের দুইদিন পর স্যামুয়েল সরকার (১১) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় রিংকু মজুমদার (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিংকু ওই উপজেলার কলিগ্রামের প্রভাষ মজুমদারের ছেলে।

স্যামুয়েল বালা মুকসুদপুর উপজেলার কলিগ্রামের দানিয়েল সরকারের ছেলে ও কালভেড়ী অ্যাপস্টরিক মিশনারিজ স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আবুল বাশার জানান, গত শুক্রবার সকাল ৮টার দিকে স্যামুয়েল বালাকে পাখি শিকারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী রিংকু মজুমদার। এরপর সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে স্যামুয়েলের বাবা দানিয়েল সরকার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় পুলিশ রিংকু মজুমদারকে আটক করে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, রোববার দুপুরে রিংকুর স্বীকারোক্তির ভিত্তিতে পুকুর থেকে স্যামুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

নিহতের মা জুলিয়া টিয়া সরকার বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে আমার ছেলে স্যামুয়েলকে রিংকু মজুমদার পাখি শিকার করার কথা বলে ডেকে নিয়ে যায়। রিংকুকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সে এলোমেলো কথা বলতে থাকে। ওই দিন রাতে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে। আমার একমাত্র ছেলেকে রিংকু হত্যা করেছে। আমি এ  হত্যার বিচার চাই ।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, অভিযুক্ত রিংকুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765