শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, ১৫ দিন পর উদ্ধার

রাজবাড়ি প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০১৯
প্রতীকী ছবি

অপহরণের পর এক গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে এই ঘটনা ঘটে। পরে শনিবার সকাল ১০টার দিকে অপহৃত ওই গৃহবধূকে উদ্ধার করে থানা পুলিশ। পরে মেডিকেল পরীক্ষার জন্য ভূক্তভোগী গৃহবধূকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার এসআই বিল্লাল হোসেন বলেন, উপজেলার ইসলামপুর ইউনিয়নের হরিকোল গ্রামের এক মুদিদোকানীর স্ত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল হরিকোল গ্রামের তোফাজ্জেল শেখের ছেলে শরিফুল শেখ, রশিদ শেখের ছেলে মিরাজ শেখ, লালু শেখের ছেলে আমোদ আলী শেখ ও জয়ধর শেখের ছেলে সাত্তার শেখ।

বিষয়টি ওই গৃহবধূ তার স্বামীকে জানালে তিনি বখাটে উত্যক্তকারীদের অভিভাবকদের জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৬ জুলাই সকাল সাড়ে ৯টায় বসতবাড়ীর পশ্চিমে রাস্তার উপর থেকে ওই গৃহবধূকে মাহেন্দ্র যোগে অপহরণ করে নিয়ে যায় তারা। এসময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন বিষয়টি টের পেলেও তাকে উদ্ধার করা যায়নি।

পরে ওই গৃহবধূকে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে বখাটেরা। পরদিন ৭ জুলাই মোবাইলের মাধ্যমে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে গত ১০ জুলাই ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে রাজবাড়ী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বালিয়াকান্দি থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আদালত।
পরে শনিবার সকালে মামলাটি থানায় রেকর্ড করাসহ অপহৃত গৃহবধূকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর তাকে মেডিকেল পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযুক্ত অপহরণকারী ও ধর্ষকদের কাউকেই এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765