শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গুলশানের তিনটি স্পা সেন্টার থেকে ১৬ নারীসহ ১৯ জন আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

রাজধানীর গুলশানের নাভানা টাওয়ারের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ১৬ নারী, ৩ পুরুষসহ ১৯ জনকে আটক করা হয়েছে। স্পা সেন্টারগুলো হলো লাইফ স্টাইল অ্যান্ড হেলথ ক্লাব, রেসিডেন্ট সেলুন অ্যান্ড স্পা-২ ও ম্যাংগু স্পা। গতকাল রবিবার রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ঐ টাওয়ারের স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়। পুলিশ বলছে, স্পা বা সেলুনের আড়ালে ঐ সব প্রতিষ্ঠানে যৌন ব্যবসা চালানো হতো। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ এ অভিযান চালিয়েছে।

অভিযানের ব্যাপারে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, গোয়ন্দা তথ্য ও অভিযোগের ভিত্তিতে পুলিশ নাভানা টাওয়ারের ১৮, ১৯ ও ২০তম ফ্লোরে তিনটি স্পা সেন্টারে অভিযান চালায়। এই তিন সেন্টার থেকে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়। আটককৃতদের থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ ও দ্রুত মামলা করা হবে। তিনি আরো বলেন, অভিযানের পাশাপাশি পুলিশ খোঁজ-খবর নিচ্ছে এসব ব্যবসার সঙ্গে কারা জড়িত এবং কারা এসব প্রতিষ্ঠানের মালিক। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে রাজধানীর বিজয়নগর এলাকার সায়েম টাওয়ারে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৭ জনকে আটক করেছে রমনা থানা পুলিশ। গতকাল রবিবার রাত সাড়ে নয়টার দিকে সায়েম টাওয়ারের ৮ম তলায় বাংলাদেশ ফিল্ম ফ্যাশন লিমিটেডের অফিসে এ অভিযান চালানো হয়। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সায়েম টাওয়ারের ৮ম তলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765