বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গুগল ম্যাপে আবরারের নামে হল, খুনিদের নামে শৌচাগার

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

ছাত্রলীগের নেতাকর্মীদের বর্বর নির্যাতনে নিহত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের নামে শেরেবাংলা হলের নামকরণ করা হয়েছে।

গুগলের মানচিত্রে সার্চ দিলে এখন এমনটাই দেখা যাচ্ছে। যদিও বুয়েট প্রশাসন কিংবা সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ নেয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এছাড়া হলের ভেতরে থাকা চারটি টয়লেট বা শৌচাগারের নামকরণ করা হয়েছে আবরারের খুনিদের নামে।

বুধবার সকাল থেকেই স্থান খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ম্যাপে বুয়েটের শেরেবাংলা হলের নাম পরিবর্তিত হয়ে দেখাচ্ছে শহীদ আবরার হল।

হলের মসজিদের নাম হয়েছে শহীদ আবরার হল মসজিদ। এই হলের ২০১১ নম্বর কক্ষে গত ৬ অক্টোবর ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে নিহত হন আবরার ফাহাদ।

এর আগে এসব টয়লেটের কোনো নাম না থাকলেও গুগল ম্যাপ বলছে, টয়লেটগুলোর নাম এখন কিলার রবিন পাবলিক টয়লেট, কিলার অনিক সরকার পাবলিক টয়লেট, অপ্রেসার রাসেল পাবলিক টয়লেট ও অমিত সাহা পাবলিক টয়লেট।

এমন নামকরণের পেছনের রহস্য এখনো জানা যায়নি। সাধারণত গুগলের কমিউনিটি মেম্বারদের রেফার থেকে কোনো বিষয়ে নামকরণ করা হয় গুগল ম্যাপে।

বিশেষজ্ঞরা বলছেন, গুগল কমিউনিটি মেম্বার থেকে এক বা একাধিক সদস্য স্থাপনাগুলোর এমন নামকরণ করে রেফার করেছেন। যা অনেকটা স্বয়ংক্রিয়ভাবেই আপডেট হয়েছে গুগলের ম্যাপে।

তবে গুগল কর্মকর্তাদের নজরে আসলে মুছে যেতে পারে নতুন নামগুলো বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশ্লেষকরা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765