বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনীতে জেলার মেধাবী সন্তানদের মিলনমেলা বাগেরহাটে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি প্রদান শরনখোলায় মালয়েশিয়া প্রবাসীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩, চিকিৎসক বলছে ‘কার্ডিয়াক অ্যাটাক’ একাদশ বিসিএস ফোরামের সভাপতি ড. ফরিদুল ইসলাম, সম্পাদক ইহসানুল হক বাগেরহাটে অশ্রুসিক্ত নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বিদায়




গুগলে খোঁজাখুঁজি আরও সহজ হচ্ছে

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯

দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনে যারা গুগলে সার্চ দেন তাদের কাজটা আরও সহজ করার চেষ্টা করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। গুগল জানিয়েছে, নির্দিষ্ট কিওয়ার্ডের পরিবর্তে মানুষ যেসব শব্দ ব্যবহার করে কথা বলে, সেসব দিয়েই চাহিদামতো কনটেন্ট খুঁজে পাওয়া যাবে।

স্বাভাবিক ভাষার বিশ্লেষণ উন্নত করতে গুগল তাদের টুল আপডেট করছে।

গত পাঁচ বছরে গুগল এই টুলটি নানাভাবে উন্নত করেছে। এটিকে আরও পরিবর্তন করা সম্ভব বিইআরটি পদ্ধতির কারণে। একে বলা হয় ট্রান্সফরমার থেকে দ্বি-নির্দেশমূলক এনকোডার উপস্থাপনা। এই কৌশলে গুগলের সফটওয়্যার একটি বাক্যের মূল বিষয় সহজে ধরতে পারে।

যেমন আপনি এক দেশ থেকে অন্য দেশে ঘুরতে যাওয়ার তথ্য চাইলে ইংরেজিতে `Traveling to another country’ লিখে সার্চ দিলে to’র পরিবর্তে Form ও কাউন্ট করবে।

গুগল সম্প্রতি তাদের ইমেজ সার্চেও পরিবর্তন এনেছে। গত আগস্টে এই পরিবর্তনের কথা জানানো হয়। এখন ছবি সার্চ দিলে ছবির সঙ্গে বাড়তি তথ্যও দেখা যায়।

আপনি যদি কোনো মোবাইলের নাম লিখে সার্চ দেন, তাহলে একটিতে ক্লিক করে ব্র্যান্ড, মূল্য, রিভিউ, কোথায় পাওয়া যাবে-এসব তথ্য দেখতে পাবেন।

মে মাসে ‘গুগল-শপিংয়ে’ পরিবর্তন আনা হয়। অনলাইনে কেনার পাশাপাশি সরাসরি কোন দোকান থেকে কিনতে পারবেন, তার নির্দেশনা এখন দেখিয়ে দেয় গুগল।

বাস্তব জীবনের ভাষা বুঝতে গুগল এমন একটি ভার্সনের ঘোষণা দিয়েছে, যেটি আগের থেকে দশ গুণ উন্নত। পিক্সেল ৪ ফোনের সঙ্গে এই ঘোষণা দেওয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765