মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম নজু। তিনি টঙ্গী ব্যাংকের মাঠবস্তি এলাকার মৃত মোস্তফার ছেলে। র‌্যাবের দাবি নিহত নজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে।  ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি, তিনটি শটগান এবং আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় প্রবীর নামে র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল এলাকায় ছয় থেক সাতজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পায় র‌্যাব। পরে রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে নজরুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।   তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765