সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৪ মামলার আসামি নিহত

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সাতখামাইর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, মাসুদ পারভেজ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে র‍্যাব-১ এর টহল দল মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযানে যায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় মাসুদ পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অন্যরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শাট গান, একটি ওয়ান শুটার গান, ১৩টি কার্তুজ ও পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765