শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গাজীপুরে পিকআপভ্যানের ধাক্কায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে পিকাপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নিহতরা পিকআপচালক-হেলপার ও আরোহী।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আবু ইউসুফ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল আটটার দিকে গাজীপুর সদর থানার নান্দুয়াইন এলাকায় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ময়মনসিংহগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে বুঝিয়ে দেয়। পরে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্ত করাতে শহীদ তাজউদ্দীন হাসপাতাল মর্গে পাঠায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তারা সবাই পুরুষ এবং বয়স ২২ থেকে ৩০ এর মধ্যে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765