শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




গাজীপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

গাজীপুরে এটিএম বুথের ভিতর ঢুকে নিরাপত্তাকর্মীকে খুন করেছে এক দুর্বৃত্ত। আজ বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে মহানগরীর বোর্ডবাজারে এবি ব্যাংকের বুথে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. জাহাঙ্গীর আলম (৪৫), তিনি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলিনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন এবং বোর্ড বাজারে এবি ব্যাংকের শাখায় এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বোর্ড বাজার এলাকার এবি ব্যাংকের বুথে ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্ত সিকিউরিটি নাইটগার্ড জাহাঙ্গীর আলমকে বড় চাকু দিয়ে নাক, মুখ, গলা ও পেটে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এতে নিহতের নাড়ি ভুড়ি বের হয়ে যায়। হত্যাকারীর পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল।
সকালে এক গ্রাহক বুথ থেকে টাকা তুলতে গেলে নিহতের রক্তাক্ত মরদেহ বুথের ভিতর পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকারী বুথ থেকে কোন টাকা-পয়সা বা অন্য কোন কিছু নেয়নি। ব্যাংকের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে হত্যাকারীকে সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765