সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




গাংনী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০১৯

মোল্লাহাট উপজেলার ৩ নং গাংনী ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সম্মেলনে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে শেখ মোঃ শহিদুল ইসলাম সাহিদ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সিকদার মফিজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

সোমবার দুপুর ১২টায় গাংনী ইউনিয়ন আ’লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ সভাপতি কালিপদ বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানার সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা আ’লীগ সহ-সভাপতি অ্যাড. মোঃ ফরিদ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ কৃষি বিষয়ক সম্পাদক অ্যাড. মোহাম্মাদ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল্লাহিল কাফী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া ও সহ সভাপতি মোঃ ফারুক হোসেন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধূরী মনিরুজ্জামান মিনু, সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবির, মোল্লা হাসান আলী হায়দার ও মোঃ জিকরুল আলম মিয়া, প্রচার সম্পাদক অধ্যক্ষ বশির উদ্দিন, সহ-প্রচার সম্পাদক সিকদার নাসির উদ্দিন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, শেখ সোহেল রানা মাসুম ও যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন প্রমূখ।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765